বর্তমান সময়ে যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা ইউটিউব ব্যবহার করার ক্ষেত্রে থার্ড পার্টির তৈরি করা Youtube Vanced ব্যবহার করেন বা করে থাকতেন, যা কিনা ইউটিউবের প্রিমিয়াম ফিচারের সুবিধা দিতো। মূলত ফ্রিতে ইউটিউবের প্রিমিয়াম ফিচারের সুবিধাভোগ করার জন্য সকলেই এটি ব্যবহার করেন বা করতেন। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যায় যে থার্টি পার্টির তৈরি করা এই ইউটিউব ভান্সিড টি এখন আর কাজ করে না। কারণ তারা তাদের সার্ভিসটি বন্ধ করে দিয়েছে। যার ফলে আমরা যারা ফ্রিতে ইউটিউবের প্রিমিয়াম ফিচারটি এই অ্যাপের মাধ্যমে উপভোগ করতাম, তা এখন আর করতে পারতেছি না। এতে করে অনেকেই এখন বোধ হয়ে ইউটিউবের ফ্রি ফিচার ব্যবহার করতেছেন। আমি নিশ্চিত এখন আপনারা ইউটিউবের ফ্রি ফিচারটি ব্যবহার করে এখন মজা পাচ্ছেন না। সকলেই চাচ্ছেন যে আগের মতো সে পদ্ধতিতে ইউটিউবের প্রিমিয়াম ফিচার ফ্রিতে ব্যবহার করতে। তাই আপনাদের কথা মাথায় রেখেই আমার আজকের এই টপিক। আজকের টপিকে ইউটিউব ভান্সিড এর বিকল্প এবং এর থেকে আরও সেরা আরেকটি অ্যাপ নিয়ে আলোচনা করবো।
ইউটিউব ভান্সিড এর বিকল্প অ্যাপটির নাম হচ্ছে ReVanced Extended এটি হুবহু YouTube Vanced এর মতোই। শুধুই বিকল্পই নয়, অ্যাপটি ভান্সিড থেকে অন্যান্য বিভিন্ন ফিচারের কারণে একধাপ এগিয়ে রয়েছে। আপনি এই অ্যাপটি ব্যবহার করে ইউটিউব ভান্সিড এর ব্যবহারের মজা উপভোগ করতে পারবেন অর্থাৎ ইউটিউব প্রিমিয়াম ফিচারের সুবিধাভোগ করতে পারবেন।
অ্যাপটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।
এছাড়াও আপনি যদি অ্যাপটি ব্যবহারের সময় কোনো জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে তার জন্য আরেকটি অ্যাপ ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে microG অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আপনি যদি ইউটিউব ভান্সিড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল আগে থেকেই থাকার কথা। যদি ইনস্টল করা থাকে তাহলে নতুন করে ইনস্টল করার দরকার নেই।
উপর্যুক্ত দুইটি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করার পর আপনার অ্যাপ লিস্ট থেকে ReVanced Extended নামক অ্যাপটি ওপেন করুন। তারপর আপনি যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট যুক্ত করতে চান তাহলে যুক্ত করে নিতে পারেন। এখন সে ইউটিউব ভান্সিড এর মতো এটি ব্যবহার করতে থাকুন কোনোরকম ঝামেলা ছাড়াই।
ইউটিউব ভান্সিডে আমরা লক্ষ করে দেখেছি যে কোনো ভিডিও চালাতে গেলে ভিডিওটি না চলে সেখানে একটি বার্তা প্রদর্শিত হয় যা নিয়ে ইতিমধ্যে আমি আরেকটি টপিকে আলোচনা করেছি। এখন আর এই সমস্যার সম্মুখীন হবেন না।
যারা এর আগে ইউটিউব ভান্সিড ব্যবহার করেছেন তাদেরকে আশা করি বলা লাগবে না যে এই অ্যাপটির কী কী ফিচারসমূহ রয়েছে। তবে যারা জানেন না তাদেরকে জানানোর জন্য এই অ্যাপটির গুরুত্বপূর্ণ কিছু ফিচার নিয়ে আলোচনা করবো।
আমি এখানে নামমাত্র কয়েকটি ফিচার নিয়ে আলোচনা করেছি। এইরকম আরও কাজের ও গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে এই অ্যাপটির মধ্যে। অ্যাপটি ব্যবহার করতে গেলেই বুঝতে পারবেন যে আসলে অ্যাপটি কতটা কাজের। তো আর বেশি কথা বাড়ালাম না, অ্যাপটির কার্যক্ষমতা দেখতে নিজেই ক্ষোদ ব্যবহার করে দেখেন।
আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।