আল আযকার
ইমাম নববী (রাহি) তার পুরো জীবনে যে বইগুলো লিখেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বই হল আল-আযকার । বইটির পুরো নাম হল:
الاذکارالمنتخبة من کلام سیدالابرار-
আল আযকারুল মুন্তাখাবাতু মিন কালামি সাইয়িদিল আবরার
তথা হাদিসে বর্ণিত নির্বাচিত দুআ,যিকির ও আমলসমূহ।
বইটির নাম দেখলেই বোঝা যায় এই বইটি মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এ বইয়ের ভূমিকায় ইমাম নবী রাহিমাহুল্লাহ নিজেই লিখেছেন, সালাফগণ হাদিসে বর্ণিত দৈনন্দিন দুআ,যিকির ও আমল বিষয়ে নিয়ে অনেক কিতাব রচনা করেছেন। তবে সেগুলোতে হাদিসের সনদ ও একই হাদিস বারবার উল্লেখ হওয়ায় বইগুলো অনেক দীর্ঘ হয়ে গেছে। পাঠকরা তার থেকে সহজে উপকৃত হতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দৈন্দিন জীবনে দুআর একটি বই লেখার, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে জুড়ে থাকা সহিহ হাদিসের উপর ভিত্তি করে সাজানো সকল দুআ, যিকির এবং আমলের বই। হাদিসে বর্ণিত দুআ, যিকির ও আমল প্রতিটি অংশে উল্লেখ করা হয়েছে। আমি হাদীস নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছি সবথেকে সহীহ ও নির্ভর যোগ্য হাদিস সহিহ বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও আবু দাউদকে প্রাধান্য দিয়েছি।